তথ্য বিচিত্রা

টাকা

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২০:৩১
++ ধারণা করা হয়ে থাকে যে গবাদিপশুই হলো বিনিময় প্রথার আদিমতম রূপ। যে সময় টাকা বা মুদ্রা ব্যবস্থার প্রচলন ছিল না তখন গবাদিপশু বিনিময়ের মাধ্যমেই মানুষ বিভিন্ন লেনদেন সম্পন্ন করতো। খ্রিস্টপূর্ব ৯০০০ সাল থেকে শুরু করে আফ্রিকার কিছু দেশে বিংশ শতকের মধ্যভাগ অবদি এই নিয়ম বজায় ছিল। ++ অনেকটা গবাদিপশুর মতোই দেখতে ব্রোঞ্জের টুকরোকে মুদ্রা হিসেবে ব্যবহারের চল শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০ সাল থেকে। ++ মুদ্রার গায়ে এর মূল্যমান খোদাই করে দেয়ার প্রচলন ঘটে লাইডিয়া (বর্তমান তুরস্ক) থেকে। অন্যদিকে কাগুজে টাকার প্রচলন ঘটে চীনাদের হাত ধরে। তবে নিয়মিত ভাবে কাগুজে নোট ব্যবহারের যাত্রা শুরু হয় আঠারশ শতকে ফরাসিদের হাত ধরে। ++ কাগুজে নোটের প্রচলন হবার আগে আমেরিকার অনেক স্থানেই বিভিন্ন প্রাণীর চামড়াকে ব্যবসায়ীক আদান-প্রদানে টাকার মতো করে ব্যবহার করা হতো। ++ মার্কিন মুলুকে প্রথম কাগুজে নোটের প্রচলন ঘটে ১৬৯০ সালে ম্যাসাচুসেটস বে কলোনির মাধ্যমে। ++ ১৯১৬ সাল অবদি আমেরিকার ওয়াশিংটন ডি.সি তে ময়লা টাকা ধোয়া ও ইস্ত্রি করার ব্যবস্থা ছিল। ++ এক গবেষণা অনুযায়ী আদান-প্রদান করা হয় এমন অধিকাংশ মুদ্রাই ত্রিশ বছর পর্যন্ত দিব্যি ভালোভাবে টিকে থাকতে পারে।