জোকস

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২০:৩২
++ স্ত্রী :ওগো অচিরেই আমাদের দু’জনার পরিবার হবে তিন জনের। স্বামী খুশিতে বাক্যহারা হয়ে গেলেন। একনাগাড়ে স্ত্রীকে ভালোবাসার একগাদা সম্বোধন করলেন। এরপর স্ত্রী বললেন, ‘আমি কল্পনাও করিনি তুমি এত খুশি হবে! কালই মা চলে আসছেন আমাদের সঙ্গে থাকতে।’ ++ একবার ইরাক আর ইরানের তথ্যমন্ত্রীর মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। শক্ত সামর্থ্য হওয়ায় ইরানের তথ্যমন্ত্রী সহজেই জিতে গেলেন। সেই রাতে ইরাকের সরকারি গণমাধ্যমের খবরে বলা হলো :তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ইরাকের তথ্যমন্ত্রী রৌপ্যপদক জয় করেছেন। অথচ ইরানের তথ্যমন্ত্রী অনেক চেষ্টার পরও শেষ লোকটার আগে পৌঁছেছেন মাত্র। ++ স্বামী করাত খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ‘পুরনো করাতটা দেখেছ?’ স্ত্রী কিছু না বলতেই রান্নাঘর থেকে শাশুড়ির জবাব, ‘আমি করাত হতে পারি, কিন্তু পুরনো নই!’ ++ খরস্রোতা নদীর পাড়ে দাঁড়িয়ে রাশিয়ার এক লোক চিত্কার করে যাচ্ছে, ‘আরে কেউ আমার বউটাকে বাঁচাও! আমি সাঁতার জানি না। বাঁচাতে পারলে এক হাজার রুবল দেব।’ টাকার অংক শুনে এক যুবক ঝাঁপিয়ে পড়লেন পানিতে। কোনোরকম ওই মহিলাকে তুলেও আনলেন তিনি। ‘এবার আমার এক হাজার রুবল দিন।’ লোকটা কাচুমাচু হয়ে বলল, ‘ইয়ে, স্রোতের কারণে চিনতে পারিনি। উনি আসলে আমার স্ত্রী নন, শাশুড়ি।’ যুবক হতাশ হয়ে বলল, ‘ঠিকাছে, তাহলে বলুন আপনি আমার কাছে কত পান?’