চীনকে আরো উদার করার অঙ্গীকার শি জিনপিংয়ের

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৪৮

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অঙ্গীকার করে বলেছেন, চীন আরো উদার হবে। তিনি চীনকে সবার জন্য উন্মুক্ত করে দেবেন। গতকাল বেইজিংয়ে দেশটির প্রপাগান্ডা মন্ত্রণালয় আয়োজিত ‘এশিয়ার সভ্যতা’ শীর্ষক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট। তিনি সাংস্কৃতিক আধিপত্যবাদের সমালোচনা করে বলেন, চীনের সভ্যতা সবার জন্য উন্মুক্ত। আমরা বৌদ্ধ ধর্ম, মার্ক্সবাদ এবং ইসলামের সঙ্গে সংস্কৃতি আদান-প্রদান করি। শি বলেন, আজকের চীন কেবল চীনের নয়, এটা এশিয়ার চীন, সর্বোপরি বিশ্বের চীন। চীনা প্রেসিডেন্ট বলেন, কোনো দেশ এককভাবে উন্নতি করতে পারে না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য দিলেন শি জিনপিং। -রয়টার্স