মসজিদ সন্ত্রাসী সংগঠন!
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সেখানকার সব মসজিদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে পুলিশ ইমামদের দেয়া ধর্মীয় বক্তব্য থেকে তথ্য নিতে পারবে। এমনকি কোনো অপরাধের প্রমাণ না থাকলেও ইমামদের ওপর গুপ্তচর বৃত্তিও করতে পারবে। এছাড়া যারা মসজিদে নামাজ পড়তে যাবে তারাও পুলিশের নজরদারিতে থাকবে। টুইন টাওয়ার হামলার পর থেকেই এনওয়াইপিডি মসজিদগুলোর ওপর নজর রাখছে। তবে এ ব্যাপারে এনওয়াইপিডি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। — এপি
জার্মান কর্মীদের ডোপিং বাড়ছে
ইদানীং জার্মান চাকরিজীবীদের মধ্যে কর্মক্ষেত্রে ভালো করার জন্য মাদক ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে? ফলে অসুস্থতায় ভুগে কর্মস্থলে অনুপস্থিতির হারও বাড়ছে? এ কারণে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এর থেকে বের হবার পথ খুঁজছেন। সোশ্যাল ডেমোক্রাট এবং ইউরোপীয়ান পার্লামেন্ট সদস্য ইয়ুটা স্টাইনরুকের বিশ্বাস, কোম্পানিগুলোর উচিত তাদের লাভের কথা মাথায় রেখে তরুণ সমাজকে নিয়ে সঠিকভাবে কাজ করানো।‘প্রতিষ্ঠানের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে গিয়ে অনেক জার্মান চাকরিজীবী মাদক গ্রহণ করছেন’। — খবর ডয়েচে ভেলে
