মৌলভীবাজার বিএনপির পাল্টাপাল্টি মামলা

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২১:২২
গত সোমবার মৌলভীবাজার জেলা বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে বিএনপির দুই পক্ষ। বুধবার দুপুর ২টায় জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান গ্রুপের সাদিক আহমদ বাদি হয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনসহ ৩৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অপরদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী গ্রুপের জুনেদ আহমদ বাদি হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীসহ ৩৫ জনকে আসামি করে মামলা করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই চৌধুরী বুধবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।