সাতক্ষীরার তালায় আসমা বেগম (২৬) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বাইগুনী গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার বাইগুনি গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী।
জানা গেছে, বাইগুনি গ্রামের ট্রাক হেলপার জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী আসমা বেগমের পরকীয়ার জের ধরে বুধবার রাতে পাটকেলঘাটা ট্রাক ষ্ট্যান্ডে শালিশী বৈঠক হয়। এ সময় একই গ্রামের যুবক সুকান্ত বৈরাগীর সাথে পরকীয়ার ঘটনা প্রকাশ পায়। তখন শ্রমিক নেতারা সুকান্তকে শালিশী বৈঠকে মারধরসহ ১০ হাজার টাকা জরিমানা করে। এই ঘটনায় ক্ষোভে দুঃখে গৃহবধূ আসমা বেগম রাতের আঁধারে স্বামীর অজান্তে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
