সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২১:২৫
বাগেরহাট স্টেডিয়াম ভবনের নির্মাণ উদ্বোধন বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতা \ গত বুধবার বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাধীন প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের সমপ্রসারিত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ সময়ে মন্ত্রীর সাথে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মীর শাওকাত আলী বাদশা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন। গঙ্গাচড়ায় কৃষকদের মাঝে ফলদ চারা বিতরণ গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা \ কৃষি গবেষণা কেন্দ্র বুড়িরহাট রংপুরের উদ্যোগে গত বুধবার কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রের বুড়িরহাট রংপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মোন্নাফ, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আশিস কুমার সাহা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরমানুল ইসলাম সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা শুপ্রিয় ঘোষ প্রমুখ। কালীগঞ্জে পল্লী বিদ্যুতের কার্যক্রম উদ্বোধন কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের কালীগঞ্জে গত বুধবার সুবর্ণসারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবর্ণসারা ঘোষপাড়া, লুচিয়া, জগনাথ গ্রামে শুভগ্রামে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ২.৮২ কিঃ মিঃ পল্লী বিদ্যুতায়ন অনুষ্ঠান সুইচ অন করে শুভ উদ্বোধন ঘোষণা ঝিনাইদহ-৪ আসনের এমপি আব্দুল মান্নান। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির সভাপতি সৈয়দ নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানা আঃ লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন প্রমুখ। বেলকুচিতে ইসলামী ব্যাংকের উদ্যোগে চারা বিতরণ বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ ‘গাছ লাগিয়ে ভরবো এ দেশ তৈরী করবো সুখের পরিবেশ’, এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেলকুচি শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গাছের চারা বিতরণ উপলক্ষে গত বুধবার ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন স্বপন প্রমুখ। মঠবাড়িয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক সিদ্দিকুর রহমান হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি জামাল হোসেন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক সিদ্দিকুর রহমান হাওলাদার, ইসমাইল হোসেন হাওলাদার, শিবাজী মজুমদার শিবু, সোহরাব হোসেন, ইসমাইল হোসেন, মিজানুর রহমান ও এস,এম আকাশ প্রমুখ। জামালপুরে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ জামালপুর প্রতিনিধি \ জামালপুর আরব আমিরাতভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ওয়েল ফেয়ার এসোসিয়েশন ফুজাইরা’র অনুদানে জেএক্স টেকনোলজি’র সহায়তায় তিন’শ জন দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন, জে এক্স’র মালিক মমিন মিয়া। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মানবাধীকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বাবুল, স্বপন, মোস্তাকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। কালিয়াকৈরে মহিলাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর(গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা গ্রাম থেকে গত বুধবার সোনিয়া আক্তার (২৫) ও খোলার টেকি গ্রাম থেকে সুনিল মন্ডল (৩৫) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে পুলিশ ওই একই দিন দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে কালো রংয়ের এক্সফিল্টার প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। গাইবান্ধায় হামলাকারীদের গ্রেফতারের দাবি গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা শহরের বিশিষ্ট ব্যবসায়ি পংকজ কুমার সাহার হামলাকারিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে আগামী রবিবার অর্ধ দিবস ধর্মঘটের আহ্বান করেছে চেম্বারের নেতৃবৃন্দ। গত বুধবার এক প্রতিবাদ সমাবেশে এই কর্মসূচীর ঘোষণা করা হয়। এতে বক্তব্য রাখেন চেম্বারের সভাপতি আবুল খায়ের মোরছেলিন পারভেজ, গাইবান্ধা পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, চেম্বারের সহ-সভাপতি ও বিএম’র সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, চেম্বারের সদস্য মতলুবর রহমান প্রমুখ। বিরামপুরে বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চারিত হবার আহবান জানিয়ে বিরামপুরে ওয়ার্ল্ডভিশন সমাজের ইমাম, পুরোহিত, পাস্টার, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার কর্মশালা করেছে। ওয়ার্ল্ডভিশন বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধের উপায় নিয়ে বক্তব্য রাখেন, দিনাজপুর জোনের স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার আহসান হাবিব, ইসলামপাড়া মসজিদের ইমাম অধ্যক্ষ মামুনুর রশিদ, এনজিও ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর আঙ্গুরা বেগম প্রমুখ। মেহেরপুরে দুই বাড়িতে ডাকাতি মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের দুটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ওই দুই বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। জানা গেছে, গত বুধবার মধ্যরাতে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলি গ্রামের হুমায়ন কবির ও ইমরুল ইসলামের বাড়িতে হানা দেয়। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে লুটপাট চালায়। ফুলবাড়িতে দরিদ্রদের মাঝে রিকশা ভ্যান বিতরণ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে গতকাল বৃহস্পতিবার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে রিকশা-ভ্যান বিতরণ করা হয়েছে। রিকশা ভ্যান বিরতণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ফুলবাড়ি এডিপি’র ম্যানেজার মিথাইল গোমেজ। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজমূল হক নাজিম প্রমুখ। মডেল হাইস্কুলে জন্মাষ্টমী পালন গত বুধবার থেকে দুইদিনব্যাপী মডেল হাইস্কুল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান শুরু হয়েছে। দেব মন্দির শ্রী গীতাহরি সংঘের উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অতিসরঞ্জন নাথ, সাধারণ সম্পাদক করুণা ভৌমিক ও সম্মানিত অতিথি ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়, সাদ গ্রুপের পরিচালক মো: আসাদুল ইসলাম ও শংকর বাবু। উল্লেখ্য, এখানে মন্দির না থাকায় এ স্কুলে পূজা অনুষ্ঠিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি ডিমলায় ভারতীয় ওষুধ বিক্রির অভিযোগে জেল ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত বুধবার ভারতীয় ওষুধ বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে ব্যবসায়ী হাফিজার রহমানকে (৪০)। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ এ সাজা প্রদান করেন। সে দীর্ঘদিন থেকে বাবুরহাট বাজারে ভারতীয় ভেষজ ওষুধ মাদকদব্য বিক্রি করে আসছিল। তার দোকান থেকে ৫ বোতল ওষুধ আটক করা হয়েছে। ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহ র্যাব-৯, কোম্পানী-২ এর সদস্যরা গতকাল বৃহস্পতিবার ভোর রাতে কমান্ডো অভিযান চালিয়ে শহরের গলগন্ডা এলাকা থেকে আমেরিকান তৈরি পিস্তল ও গুলিসহ আরিফ নামে সন্ত্রাসীকে সস্ত্রীক গ্রেফতার করেছে। র্যাব বাদী হয়ে কোতোয়ালী থানা একটি মামলা দায়ের করে আসামিকে পুলিশের নিকট হস্তান্তর করেছে। সৈয়দপুরে হায়ার এডুকেশন ডেভেলপমেন্টের কমিটি গঠিত সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে মেধার আলোয় আলোকিত হোক বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে হায়ার এডুকেশন ডেভেলপমেন্ট (হীড) এর কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আরিফ আনিস ও মোশারফ রেজা। গতকাল বৃহস্পতিবার ওই কমিটি গঠন করায় নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ । ঝিকরগাছায় ২৫০ পিচ ইয়াবা উদ্ধার ঝিকরগাছা সংবাদদাতা\ গত বুধবার সন্ধ্যায় যশোরের র্যাব-৬ এর একটি দল ঝিকরগাছা বাজারের কাঁচাপট্টি থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার ও বিক্রেতা আঃ খালেককে আটক করেছে। গোপনসূত্রে খবর পেয়ে র্যাব সন্ধ্যায় পৌরসভার কাঁচা বাজারের একটি দোতলা বাড়িতে তল্লাশি করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। চৌদ্দগ্রামে মোটর সাইকেল চাপায় শিশু নিহত চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেল চাপায় শ্রাবনী আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গত বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবনী রামরায় গ্রামের লোকমান মিয়ার মেয়ে। চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা জানান, মহাসড়কের আটগ্রাম এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দিলে শ্রাবনী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চৌদ্দগ্রাম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মোটর সাইকেলটিকে আটক করা সম্ভব হয়নি। রানীপুকুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুুকুর উপজেলার রানীপুকুর স্কুল এন্ড কলেজে গতকাল বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ, অর্ধবার্ষিক পরীক্ষার খাতা প্রদর্শনী ও এসএসসি পরীক্ষা-২০১৩এর জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোঃ শফিকুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আব্দুল্যাহেল কাফী, গভর্নিং বডির সদস্য ইকবাল প্রামাণিক, শিক্ষক প্রতিনিধি সেকেন্দার আলী মণ্ডল প্রমুখ। ধামরাইয়ের সোনারচরে বিদ্যুত্ সংযোগ ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর আওতায় গত বুধবার উপজেলার রোয়াইল ইউনিয়নের সোনারচর(বরদাইল) গ্রামে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়েছে। উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। ঢাকা পবিস-১ এর ডিজিএম নীতিশ চন্দ্র দত্ত, ধামরাই থানা আ.লীগের সভাপতি মেঘনা ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক থানা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন। চান্দিনায় ট্রাফিক আইন মেনে চলতে প্রতিবন্ধীদের কর্মসূচি চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ ‘ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় বিভিন্ন কর্মসূচী পালন করেছে পক্ষাঘাতগ্রস্তরা। গত বুধবার তাল্লো বাংলাদেশ লি: এর সহযোগিতায় দেবিদ্বার উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ফাতেমা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বরকামতা ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল, সিআরপি সাভার এর ফিল্ড অফিসার মোসলেম আলী হাওলাদার, মহিউদ্দিন ভূইয়া প্রমুখ।