চিকিত্সার জন্য ব্যাংকক গেছেন মির্জা ফখরুল যেতে পারেন লন্ডন

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৫২

চিকিত্সার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার বেলা ১১টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের-০৮৮ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি। মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, ব্যাংককে চিকিত্সা শেষে লন্ডন যেতে পারেন মির্জা ফখরুল। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।