বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি তাদের পাঁচ দফার অংশ হিসেবে ৬০ শতাংশ মহার্ঘ্য ভাতা, স্থায়ী পে-কমিশন, সিলেকশন গ্রেড ও রেশন প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেছে। বুধবার ঢাকা মহানগরী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান। সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি আব্দুল মান্নান, সংগঠনের সভাপতি সালেউদ্দিন সেলিমের আকস্মিক মৃত্যুতে সভায় বিস্তারিত আলোচনা শেষে সহ-সভাপতি মো. আব্দুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। এছাড়াও কেন্দ্রীয় নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. ওবায়দুল্লাহ মজুমদারকে নিয়োগ দেয়া হয়। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ হান্নান, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হক, ওবায়দুল্লা মজুমদার, ইকবাল হায়াত খান, সামসুল হক সুজন, মো. মতি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম ভুঁইয়া, মো. কুতুবউদ্দিন সেলিম, মো. মানিক মিয়া, মো. মোজাম্মেল হক প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
