জেলা কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ৯ শিবির কর্মীসহ ২৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত কোতোয়ালী পুলিশ সদর উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে কয়েকটি মামলার পলাতক আসামি ৯ শিবির কর্মী সাজ্জাদুর রহমান, বাবুল হোসেন, রমজান আলী, সাইদুল ইসলাম, নাজমুল ইসলাম, সৈকত রহমান শিরু, হূদয় হোসেন, মুরাদ হোসেন ও আসাদুজ্জামান ভুট্টুকে গ্রেফতার করে।
অপরদিকে বিভিন্ন মামলায় আরও ১৫ জন পলাতক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
