হাসিনা বেগম
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৫৮) গতকাল ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। হাসিনা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএমএ আউয়াল, পিরোজপুর-৩ আসনের এমপি ডা. আনোয়ার হোসেন, মহিলা এমপি সাধনা হালদার প্রমুখ।
নূরুজ্জামান মন্টু
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ বেতার ও অধুনালুপ্ত দি অবজারভারের প্রতিনিধি প্রবীণ সাংবাদিক নূরুজ্জামান মন্টু (৬৫) গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন।
আলেয়া বেগম আলো
কবি ও ব্যাংকার ওয়াহিদ মুরাদের বড় ভাবী পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী গ্রামের আলেয়া বেগম আলো (৬২) গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ৩ মেয়ে এবং নাতি-নাতনী রেখে গেছেন।
সাজিদুল ইসলাম চৌধুরী
মগবাজারের ব্যবসায়ী সাজিদুল ইসলাম চৌধুরী (৫৪) গত ২৫ আগস্ট হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ঢাকায় প্রথম জানাজা ও গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
