মানুষের জীবনে উত্থান-পতন আছে। তাই আজ স্বচ্ছল তো কাল জীবনে অস্বচ্ছলতা আসতে পারে। আবার জীবনের আচরণেও পরিবর্তন আসতে পারে। ঠিক পরিবর্তন ঘটেছে বিশ্বের বর্তমানের সবচেয়ে আলোচিত দেশ সিরিয়ার ফার্স্ট লেডির ক্ষেত্রে। আগের বিলাসী জীবনের বেশভুষা ছেড়ে এখন সাদামাটা জীবনে ফিরে এসেছেন এই লন্ডনী কন্যা।
সিরিয়ায় যে কোনো সময় হামলা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। দেশটিতে গত দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের হিসাব মতে, এতে মারা গেছে প্রায় এক লাখের বেশি নাগরিক। কিন্তু দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদের জীবনাচরনে এতদিন তেমন পরিবর্তন লক্ষ্য করা যায় নি। আন্তর্জাতিক একটি গনমাধ্যম জানিয়েছে, সম্প্রতি তার জীবনাচরণে পরিবর্তন লক্ষ্য করা গেছে। তার পোশাক-পরিচ্ছেদে এবং চলাফেরায় সাদামাটাভাব দেখা গেছে। আসমা আল-আসাদকে মধ্যপ্রাচ্যে একজন আধুনিক মনস্ক নারী হিসেবে দেখা হয়। কম্পিউটার বিজ্ঞানে বিশেষজ্ঞ এই ফার্স্ট লেডির পোশাক-পরিচ্ছেদেই এর প্রমাণ পাওয়া যায়। কিন্তু বর্তমানে তিনি ফেসবুকে এবং ইউটিউবে সময় কাটাচ্ছেন। তিনি তার স্বামীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে। এমনকি প্রেসিডেন্ট আসাদও ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। ফেসবুকে বিভিন্ন ছবি পোস্ট করছেন আসমা আসাদ। ফেসবুকে গত রমজানের কয়েকটি ছবি দেয়া হয়েছে যাতে দেখা যায় তিনি সেহরির খাবারের সালাদ তৈরি করছেন। এছাড়া ফেসবুক পোস্টে আসাদের নানা গুণকীর্তন করছেন তিনি। তার সামপ্রতিক এসব ছবিতে তাকে সাদামাটা পোশাকে দেখা গেছে। এসব কাজে ব্যস্ত থাকার জন্য তিনি শপিং তেমন একটা করছেন না বলে জানা গেছে। - সিএনএন
