পর্ণো কেলেংকারিতে কিম জংয়ের সাবেক প্রেমিকার মৃত্যু?

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২৩:১৫
উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সাবেক প্রেমিকার মৃত্যু ঘটেছে পর্ণোগ্রাফি কেলেংকারির সঙ্গে জড়িত থাকার জন্য। এই সংগীত শিল্পীকে গ্রেফতারের পর তার পরিবার এবং নিজের ব্যান্ড দলের সদস্যদের সামনেই গুলি করে হত্যা করা হয়। যদিও এর আগেই কিম জং উনের সঙ্গে তার সম্পর্কচ্ছেদ ঘটে। পর্ণোগ্রাফি আইন লঙ্ঘন করার অভিযোগে উনের সাবেক প্রেমিকা হিয়ং সংকে গ্রেফতার করে পুলিশ। এর তিন দিন পরই তাকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ আছে, হিয়ংয়ের মতো আরো অনেককে একই অভিযোগে একইভাবে হত্যা করা হয়। কারন তারা পর্ণোগ্রাফি ছবি করে তা বিক্রি করতো। সূত্র জানায়, সংয়ের ব্যান্ড দল উনহাসু অর্কেস্ট্রার সদস্য এবং তার পরিবারের সদস্যরা তাকে হত্যার দৃশ্য দেখতে বাধ্য হয়। এর জন্য তার পরিবারের সদস্যদেরও শাস্তি ভোগ করতে হয়। এই হত্যাকান্ডের আগে কিম জং উনের পিতা কিম জং ইলের নির্দেশেই তাদের দুইজনের মধ্যে সম্পর্কের ছেদ ঘটে। -এএনআই