বাচ্চাটিকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে অনেক অর্থ পাওয়ার আশা ছিল। অপহরণের পরিকল্পনা করতেও অনেক টাকা খরচ করা হয়। কিন্তু কপাল মন্দ হলে যা হয়। শেষ পর্যন্ত অপহরণকৃতকে ছেড়ে তো দিতেই হলো, বরং আরো অর্থ দিয়ে। কারন যাকে অপহরণ করা হয়েছে তার পরিবার দরিদ্র। আর এ ঘটনা ঘটেছে চীনে। কেবল জরিমানা দিয়েই সবকিছু শেষ হয়ে যায়নি। জেলও খাটতে হলো। চীনের জিয়াওজিয়াংয়ে লু এবং জি নামে দুই অপহরণকারী কাউকে অপহরণের পরিকল্পনা করে এবং এজন্য দেড় হাজার ডলারের বেশি ব্যয় করে। অবশেষে তারা এগার বছরের একটি মেয়েকে অপহরণ করে। কিন্তু পরে জানতে পারে মেয়েটির পরিবার অত্যন্ত গরীব! এরপর উল্টো মেয়েটিকে ৮০ ডলার দিয়ে বাড়ির পৌঁছে দিতে হয়। অত:পর পুলিশের হাতে গ্রেফতার এবং জেল। অপহরণের দায়ে লু কে চার বছর এবং জি কে পাঁচ বছর কারাদন্ড দেয়া হয়। -ইউপিআই।
