নবম দশম শ্রেণির ফিন্যান্স এন্ড ব্যাংকিং

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ১৯:৫৭
অধ্যয়-২ (অর্থায়নের উত্স) গত বুধবারের পর প্রশ্ন-৩ঃ হৈমন্তি উত্তরার জসিম উদ্দিন রোডে একটি ফুলের দোকান প্রতিষ্ঠার মাধ্যমে বেকারত্ব দূর করলেন। তিনি স্বল্প পুঁজি দ্বারা ব্যবসায় শুরু করে নিজস্ব মেধা ও সৃজনশীলতার মাধ্যমে ব্যবসায়টির সফলতা নিশ্চিত করলেন। ব্যবসায়টিকে আধূনিকায়নের জন্যে তার বাড়তি অর্থের প্রয়োজন হলে তিনি বিভিন্ন বিষয় বিবেচনা করে ব্যাংকে জমানো নিজস্ব টাকা ব্যবসায়ের কাজে লাগালেন। গ। হৈমন্তি অর্থসংস্থানের উত্স নির্বাচনে কোন দিকগুলো বিবেচনা করেছে? বর্ণনা করো। ৩ ঘ। হৈমন্তির ব্যবসায়ে নিজস্ব তহবিলের ব্যবহার কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? ৪ ৩ নং প্রশ্নের উত্তর গ। অর্থসংস্থানের উত্স নির্বাচন একটি জটিল কাজ। এ কাজটি সুচারুরূপে সম্পাদন করার জন্যে বিভিন্ন দিক বিবেচনা করা হয়। পরাগ অর্থসংস্থানের উত্স নির্বাচনে প্রথমত ব্যবসায়ের ধরন বিবেচনা করেছেন। তার ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসা। একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে শেয়ার বিক্রয়ের সুযোগ নেই। তাছাড়া জামানতের অভাবে এ ধরনের সংগঠনে সাধারণ ব্যাংক ঋণ সরবরাহ করা হয় না। হৈমন্তি তহবিল উেসর খরচের দিকও বিবেচনা করেছেন। বাইরের যেকোনো উত্স থেকে অর্থসংস্থান করলে তাকে নিয়মিত সুদ প্রদান করতে হতো। তার ক্ষুদ্র ব্যবসায়ের ওপর সুদ প্রদান আর্থিক চাপ সৃষ্টি করতো। অর্থসংস্থানের ঝুঁকির দিকটিও পরাগ বিবেচনা করেছেন। সম্পদ জামানত রেখে ঋণ গ্রহণ করলে তার ব্যবসায়ের ঝুঁকি বেড়ে যেত। অর্থাত্ হৈমন্তি ব্যবসায়ের ধরন, অর্থসংস্থানের উেসর ব্যয়, ঝুঁকি, প্রভৃতি দিক বিবেচনা করে অর্থসংস্থানের উত্স নির্বাচন করেছেন। ঘ। অভ্যন্তরীণ এবং বাহ্যিক এ দুইটি উত্স হতে ব্যবসায়ের অর্থসংস্থান করা যায়। হৈমন্তির ব্যবসায়ে নিজস্ব তহবিলের ব্যবহার অত্যন্ত যৌক্তিক। কারণ হৈমন্তির ব্যবসায়টি একটি একমালিকানা সংগঠন। একমালিকানা সংগঠনে একজন মালিক থাকেন যিনি নিজে মূলধন সরবরাহ করেন এবং ব্যবসায়ের সুযোগ-সুবিধা বা দায়-দায়িত্ব গ্রহণ করেন। ব্যবসায়ের ধরন বিবেচনায় হৈমন্তিকেই অর্থসংস্থান করতে হবে। এক্ষেত্রে তিনি বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন থেকে ঋণ গ্রহণ করতে পারতেন। ঋণ গ্রহণ করলে তাকে নিয়মিত সুদ প্রদান করতে হতো এবং ব্যবসায়ের দায়বদ্ধতা সৃষ্টি হতো। ঋণ পরিশোধে অপারগ হলে তার ব্যবসায়ের অস্তিত্ব বিলীন হয়ে যেত। কিন্তু তিনি নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করায় এ ধরনের ঝুঁকি হ্রাস পেয়েছে। তাছাড়া সুদ ব্যয়ের জন্যে ব্যবসায়কে বাড়তি টাকা পরিশোধ করতে হচ্ছে না। সুতরাং হৈমন্তি অভ্যন্তরীণ তহবিল ব্যবহার করে তার একমালিকানা ব্যবসায়ের জন্যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন-৪ঃ রূপসী বাংলা একটি সদ্য প্রতিষ্ঠিত পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানির প্রাথমিক মূলধন উদ্যোক্তাদের নিকট থেকে সংগৃহীত হলো। ব্যবসায় পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি তহবিলের প্রয়োজন হলে প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের জন্যে আবেদন করল। বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানটি লিজিং-এর মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করল। ক। বিল্ডিং কোন ধরনের সম্পত্তি? ১ খ। অবণ্টিত মুনাফা কী? ব্যাখ্যা করো। ২ গ। রূপসী বাংলা কোম্পানি কোন দিক বিবেচনায় ব্যাংক ঋণ প্রাপ্তিতে অযোগ্য হলো? বর্ণনা করো ৩ ঘ। দীর্ঘমেয়াদি অর্থায়নে লিজিং কৌশল গ্রহণ রূপসী বাংলার জন্যে যৌক্তিক কিনা তা মূল্যায়ন করো। ৪ উপরের প্রশ্নের উত্তর আগামীকাল