প্রিয় শিক্ষার্থীরা আজ ইসলামধর্ম ও নৈতিক শিক্ষার কুরআন মাজিদ শিক্ষা অধ্যায়
থেকে শূন্যস্থান পূরণ দেয়া হলো
প্রশ্ন:কুরআন মাজিদ আল্লাহ তায়ালার—।
উত্তর: কুরআন মাজিদ আল্লাহ তায়ালার কালাম।
প্রশ্ন:কালাম অর্থ——।
উত্তর: কালাম অর্থ বাণী।
প্রশ্ন:কুরআন মাজিদ সর্বশেষ——কিতাব।
উত্তর: কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব।
প্রশ্ন:——হলেন সর্বশেষ নবি ও রসুল।
উত্তর:মহানবি (স) হলেন সর্বশেষ নবি ও রসুল।
প্রশ্ন:কুরআন মাজিদের হেফাজতকারী ——।
উত্তর: কুরআন মাজিদের হেফাজতকারী আল্লাহ।
প্রশ্ন:কুরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য——।
উত্তর: কুরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য চারটি।
প্রশ্ন:কুরআন মাজিদের ভাষা ——।
উত্তর: কুরআন মাজিদের ভাষা আরবি।
প্রশ্ন:মাখরাজ,ইদগাম,গুন্নাহ ইত্যাদি আলোচনা করা হয়——।
উত্তর: মাখরাজ,ইদগাম,গুন্নাহ ইত্যাদি আলোচনা করা হয় তাজবিদে।
প্রশ্ন:আরবি হরফ উচ্চারণের স্থানকে——বলে।
উত্তর: আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
প্রশ্ন: আরবি বর্ণ——টি।
উত্তর: আরবি বর্ণ ২৯টি।
প্রশ্ন:আরবিতে মাখরাজ——টি।
উত্তর: আরবিতে মাখরাজ ১৭টি।
প্রশ্ন:বিরাম চিহ্নকে আরবিতে —— বলে।
উত্তর: বিরাম চিহ্নকে আরবিতে ওয়াক্ফ বলে।
প্রশ্ন:কুরআন মাজিদে সর্বপ্রথম ওয়াক্ফ ব্যবহার করেন——।
উত্তর: কুরআন মাজিদে সর্বপ্রথম ওয়াক্ফ ব্যবহার করেন আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে তাইফুর।
প্রশ্ন:——ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে।
উত্তর: নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে।
প্রশ্ন:গুন্নাহর হরফ—— টি।
উত্তর: গুন্নাহর হরফ ২টি।
প্রশ্ন: সুরা কুরাইশ—— অবতীর্ণ হয়।
উত্তর: সুরা কুরাইশ মক্কায় অবতীর্ণ হয়।
