নিজে করি
সময়: ২ ঘণ্টা ৩০মি পূর্ণমান: ১০০
১। যোগ্যতাভিত্তিক নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর লেখ: ১–৪০=৪০
১. ঈশ্বরের আরেক নাম কি?
ক) জীবাত্মা খ) পরমাত্মা
গ) মানবাত্মা ঘ) সর্বাত্মা
২. সত্যব্রতের নিকট কোন মাছ এসে প্রাণ ভিক্ষা চায়?
ক) কই মাছ খ) শিং মাছ
গ) রুই মাছ ঘ) পুঁটি মাছ
৩. প্রার্থনার সময় মনে কিরূপ ভাব থাকতে হবে?
ক) দীনতার খ) শান্তির
গ) অদীনতার ঘ) স্বাধীনতার
৪. ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় লেখা?
ক) বাংলা খ) হিন্দি গ) উর্দু ঘ) সংস্কৃত
৫. বৈদিক যুগের পরে কোন যুগ আসে?
ক) পৌরাণিক যুগ খ) আধুনিক যুগ
গ) কম্পিউটার যুগ ঘ) কলি যুগ।
৬. পুরাণের মধ্যে কয়জন দেবতার মাহাত্ম্য প্রধানভাবে প্রকাশিত হয়েছে?
ক) একজন খ) দুইজন
গ) তিনজন ঘ) চারজন
৭। ধ্রুবের একাগ্রতা দেখে কার মন গলে গেল?
ক) বিষ্ণুর খ) শ্রী হরির
গ) ব্রহ্মার ঘ) মহাদেবের
৮. বিনোদ কী খুব পছন্দ করতেন?
ক) রামায়ণ গান খ) গীতিনাট্য
গ) কীর্তন ঘ) আবৃত্তি
৯. নিবেদিতা স্বাস্থ্যোদ্ধারের জন্য কোথায় যান?
ক) শিলিগুড়ি খ) বর্ধমান
গ) দার্জিলিং ঘ) দমদম
১০. ধর্মীয় সাম্য বজায় রাখলে তার মধ্য দিয়ে কি প্রতিষ্ঠিত হয়?
ক) সুপ্রীতি খ) সম্প্রীতি
গ) দুর্নীতি ঘ) স্বজনপ্রীতি
১১. কোন ব্যক্তি সকলের শ্রদ্ধা পান?
ক) হিংস্র ব্যক্তি খ) অহিংস ব্যক্তি
গ) রাগী ব্যক্তি ঘ) অহংকারী
১২. শরীর ও মন সুস্থ না থাকলে জীবন কেমন হয়?
ক) শান্তিময় খ) অশান্তিময়
গ. রোগময় ঘ. চিন্তাময়
১৩. আমরা কার মতো দেশপ্রেমিক হবো?
ক) মৃদুলা খ) অবলা গ) চপলা ঘ) বিদুলা
১৪. মহালয়া কোন পূজার আগমনী উত্সব?
ক) কালীপূজা খ) লক্ষ্মীপূজা
গ) দুর্গাপূজা ঘ) গণেশপূজা
১৫. হোলির সময় কাদের লীলা বিষয়ক গান গাওয়া হয়?
ক) রাধাকৃষ্ণের খ) জগাই মাধাই
গ) রামসীতার ঘ) লব কুশ
১৬. ব্রাহ্মণ কীভাবে সংসার চালাতেন?
ক) পূজা করে খ) কীর্তন করে
গ) উঞ্ছবৃত্তি করে ঘ) ধর্মকথা শুনিয়ে
১৭. বিষ্ণুর অবতার কয়টি?
ক) আটটি খ) নয়টি
গ) দশটি ঘ) এগারোটি
১৯. উপাসনা একটি—
ক) সাপ্তাহিক কর্ম খ) পাক্ষিক কর্ম
গ) মাসিক কর্ম ঘ) নিত্যকর্ম
১৯. ইন্দ্রের রাজধানীর নাম কী?
ক) দেবলোক খ) সুরলোক
গ) অমরাবতী ঘ) অমরলোক
২০. ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মাহাত্ম্য কোথায় প্রাধান্য পেয়েছে?
ক) বেদে খ) রামায়ণে
গ) পুরাণে ঘ) মহাভারতে
২১. স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম কী?
ক) বিনোদ খ) আনন্দ গ) সদানন্দ ঘ) বিবেকানন্দ
২২. কার আরেকটি নাম পার্থ?
ক) ভীমের খ) অর্জুনের
গ) নকুলের ঘ) মহদেবের
২৩. নারদকে বলা হয়—
ক) দেবর্ষি খ) শ্রুতর্ষি গ) ব্রহ্মর্ষি ঘ) মহর্ষি
২৪. রাক্ষসকে মারতে কে গিয়েছিলেন?
ক) অর্জুন খ) ভীম গ) নকুল ঘ) সহদেব
২৫. যোগ ব্যায়াম করলে মানুষ—
ক) ক্লান্ত হয় খ) দুর্বল হয় গ) স্বাস্থ্যবান হয় ঘ) মোটা হয়
পরবর্তী অংশ আগামীকাল
