জুনিয়র স্কুল সার্টিফিকেট : বিজ্ঞান

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ১৯:৫৮
অধ্যায়-চল তড়িত্ ও বর্তনী থেকে নৈর্ব্যক্তিক মডেল টেস্ট অংশ বিশেষ বাকী অংশ কাল ১। মুক্ত ইলেক্ট্রন থাকে — ক) ধাতব পদার্থে খ) অধাতব পদার্থে গ) তরল পদার্থে ঘ) বায়বীয় পদার্থে ২। দুটি ভিন্ন বিভবের পরিবাহী বস্তুকে সংযুক্ত করা হলে ইলেক্ট্রন প্রবাহিত হয়— ক) উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুতে খ) নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে গ) ক ও খ উভয়ই ঘ) ইলেক্ট্রনের প্রবাহ বিভবের উপর নির্ভর করে না। ৩। ইলেক্ট্রনের নিরবচ্ছিন্ন প্রবাহ নির্ভর করে দুটি পরিবাহকের— (i) বিভব পার্থক্যের উপর (ii) উপাদানের উপর (iii) ইলেক্ট্রনের পরিমাণের উপর নিচের কোনটি সঠিক? ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii ৪। কোন পরিবাহকের যেকোন প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে কী বলে? ক) আধান প্রবাহ খ) তড়িত্ প্রবাহ গ) বৈদ্যুতিক বিভব ঘ) বৈদ্যুতিক আধান ৫। তড়িত্ প্রবাহের একক কী? ক) অ্যাম্পিয়ার খ) ওহম গ) কুলম্ব ঘ) ভোল্ট ৬। IC আধানকে তড়িত্ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে 10J কাজ সম্পন্ন হলে, বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত? ক) 9.V খ) 10V গ ) 11V ঘ) 10.5V ৭। অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ পাওয়া যায়— (i) তড়িত্ কোষ বা ব্যাটারী থেকে (ii) ডিসি জেনারেটর থেকে (iii) ট্রান্সফরমার থেকে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii নিচের অনুচ্ছেদটি পড়ে ৮, ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও: AB তারটির A প্রান্তের বিভব 10V এবং ই প্রান্তের বিভব 6V। তারটির X প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে ১০ সেকেন্ডে ৪০টি ঋণাত্মক আধান প্রবাহিত হয়। ৮। তারটির দুইপ্রান্তের বিভব পার্থক্য কত? ক) 2V খ) 3V গ) 4V ঘ)4V ৯। তারটির মধ্যে তড়িত্ প্রবাহের মান কত? ক) 4.5A খ) 4A গ) 450A ঘ)55A ১০। তারটির রোধ কত? ক) 1ও’ম খ) 2 ও’ম গ)0.1 ও’ম ঘ)0.2 ও’ম ১১। ওমের সূত্রটি কার্যকরী হয়— ক) স্থির ও তাপমাত্রায় খ) নির্দিষ্ট উপাদানের জন্য গ) স্থির তাপমাত্রা ও নির্দিষ্ট উপাদানের জন্য ঘ) তাপমাত্রা বা উপাদানের উপর ওমের সূত্র নির্ভর করে। ১২। কোন পরিবাহকের রোধ দ্বিগুণ করা হলে এর মধ্যদিয়ে তড়িত্ প্রবাহের কী পরিবর্তন হবে? ক) দ্বিগুণ হবে খ) অর্ধেক হবে গ) এক-চতুর্থাংশ হবে ঘ) শূন্য হবে ১৩। নিচের কোনটি বিভব পার্থক্য ও তড়িত্ প্রবাহের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? ১৪। রোধের এস, আই একক কী? ক) অ্যাম্পিয়ার খ) ভোল্ট গ) কুলম্ব ঘ) ওহম ১৫। তড়িত্ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে? ক) বৈদ্যুতিক পথ খ) তড়িত্ বর্তণী গ) বৈদ্যুতিক রোধ ঘ) বৈদ্যুতিক বিভব