আজ ১৬ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৩ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও বুধ। আপনার শুভসংখ্যা ৪ ও ৫ । শুভবার রবি ও বুধবার। শুভ রত্ন :পান্না ও রুবী।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি সুনির্দিষ্ট নীতি ও আদর্শের অনুসারী। নীতিতে আপনি অনড়। নিজে অন্যায় পছন্দ করেন না। তাই অন্যের ভুল ধরিয়ে দিতেও আপনার কোন দ্বিধা নেই। আপনার স্পষ্টবাদিতার জন্য পরিচিতরা আপনাকে ভুল বুঝবে এবং সমীহ করবে। আপনি সৃজনশীল, তাছাড়া আছে উদ্ভাবনী মেধা। জীবনে আপনাকে অনেক অপ্রত্যাশিত বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। নিজস্ব পথে অগ্রসর হলে আপনি জীবনে বেশি সফল হবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জ্যোতির্বিদ বার্নাড লোভেল, কথাশিল্পী উইলিয়াম সেরোওয়েন, প্রেসিডেন্ট র্যামন ম্যাগাসেসে, সম্রাট জাহাঙ্গীর, হায়দার আকবর খান রনো, জেমস কেবান, ঐতিহাসিক জর্জ সার্টন, রিচার্ডগ্যারো, অভিনেতা নাজমুল হুসাইন, নাদিয়া।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। আইনগত কোনো ঝামেলা থাকলে তা অবসান হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ পরোপকারে সময় ও অর্থ নষ্ট হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। চঞ্চলতা পরিহার করুন। দূরের যাত্রা শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। কোনো বন্ধুর সাহচার্যে আনন্দ পাবেন। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। সন্তানের কোনো ব্যাপারে মানুষিক দুশ্চিন্তা দেখা দিতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। রোমাঞ্চ শুভ নয়।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বিদ্যার্থীদেরকে সতর্ক থাকতে হবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ অকারণ ব্যয় পরিহার করুন। সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। বাহুল্য ব্যয়ের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। উপার্জনের জন্য ঝুঁকি না নিলেই ভালো করবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ গৃহে অতিথির সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশংকা আছে। সেবায় ও সামাজিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা আশা করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। আত্মপ্রতিষ্ঠায় অন্যের সহযোগিতা কাজে লাগাতে চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পিতা ও পিতৃস্থানীয় কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ফলে মন খারাপ থাকবে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। মন-মেজাজ ঠিক রাখা কঠিন হবে। এমন কিছু করা ঠিক হবে না যাতে করে অনুতপ্ত হতে হয় ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় বাধা সৃষ্টি হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ভাই-বোনদের সহযোগিতা পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ মুরব্বি স্থানীয় কেউ অসুস্থ হতে পারে। সৃজনশীল কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। পিত্ত সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। নতুন কোনো কাজের ব্যাপারে বিশিষ্ট কারো সহযোগিতা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পিতা পিতৃস্থানীয় কেউ অসুস্থ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্ম উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে। ব্যবসায়ের প্রয়োজনে বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। কোনো মহিলা আজ আপনার উপকারে আসতে পারে।
