গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:২৪
বিভিন্ন গাছের ভেষজ গুনাগুনের কথা কমবেশি সবারই জানা। আর ভেষজ গুণাবলী সমৃদ্ধ এ ধরনের গাছেরই সবচেয়ে বড় উদ্যানটি রয়েছে চীনের গুয়াংজি প্রদেশের ন্যানিং শহরে অবস্থিত গুয়াংজি বোটানিক্যাল গার্ডেন অব মেডিসিনাল প্ল্যান্টস-এ। মূলত বৈজ্ঞানিকদের গবেষণা ও পর্যটকদের আকৃষ্ট করার জন্যই আজ থেকে প্রায় ৬২ বছর আগে ১৯৫০ সালে যাত্রা শুরু করেছিল এই বোটানিক্যাল গার্ডেনটি। আর সেই থেকে নানা সময়ে বিশ্বের নানা দেশের নানা রকমের ভেষজ গাছে সমৃদ্ধ হতে হতে এটি এখন পরিণত হয়েছে বিশ্বের এ ধরনের সবচেয়ে বড় উদ্যানে। এই উদ্যানেই বর্তমানে রয়েছে ৫,৬০০’রও বেশি রকমের ভেষজ গাছ। অন্যদিকে এই পার্কটির আয়তন দাঁড়িয়েছে ২০১.৫৭ হেক্টর বা ৪৯৮.০৯ একরে।