জোকস

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:২৪
++ সর্দারজি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এমন সময় ট্রাফিক পুলিশ থামতে ইশারা করল। সর্দারজি :দুঃখিত, স্যার, আমরা ইতিমধ্যেই তিনজন উঠে বসে আছি, আপনাকে ওঠানোর মতো জায়গা নেই! ++ প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল বল্টু। পথে ট্রাফিক পুলিশ তার পথ রোধ করে দাঁড়াল। ট্রাফিক পুলিশ :তোমার মতো বেয়াড়াদের ধরতেই দিনভর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি, বুঝলে বাছাধন? বল্টু :সে জন্যই তো যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছাতে চেষ্টা করছিলাম! ++ পুলিশ বলছে চোরকে, ‘লজ্জা করে না তোমার? এই নিয়ে তৃতীয়বার তুমি থানায় এলে!’ চোর :স্যার, আমি তো মাত্র তৃতীয়বার, আপনি যে প্রতিদিনই আসেন! ++ এক লোক পুলিশের কাছে যেয়ে বলল— :আমার ঘড়িটা একটু আগে চুরি হয়ে গেছে। এখন আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? :এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা। - পুলিশের জবাব!