উলিপুরে ‘আকর্ষণীয় শিখন পদ্ধতি’ শীর্ষক কর্মশালা

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:৪০
কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে দু’দিনব্যাপী ‘আকর্ষণীয় শিখন পদ্ধতি’ শীর্ষক এক কর্মশালা আরডিআরএস’র হলরুমে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকাল ১০টায় সমাপনি দিনে প্রতিভা প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সেভ দি চিলড্রেন এর প্রোগ্রাম অফিসার ফরাজ দুক ভুঁইয়া, উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিভা প্রকল্পের টিম লিডার রক্তিম বড়ুয়া, সিএফ রবিউল ইসলাম। ইউএসএইড’র অর্থায়নে সেভ দি চিলড্রেন’র কারিগরি সহযোগিতায় প্রতিভা প্রকল্পের উদ্যোগে এ কর্মশালায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।