দরিদ্র রোগীদের চিকিত্সা সেবা প্রদান

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:৪১
এনজিও সংস্থা আশা জগন্নাথপুর উপজেলা ব্রাঞ্চের উদ্যোগে সংস্থার ঋণ গ্রহীতা সদস্যসহ ২ শতাধিক দরিদ্র রোগীদের বিনামূল্যে ফিজিও থেরাপি চিকিত্সা দেয়া হয়েছে। উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার কামাল হোসেন জানান, ১৯ আগস্ট সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া চিকিত্সা ক্যাম্প ২১ আগস্ট বুধবার দুপুর ১টা পর্যন্ত চলে। এতে আশা’র ঋণ গ্রহীতা সদস্যসহ ২ শতাধিক দরিদ্র রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। ৩ দিন ব্যাপী উপজেলা ব্রাঞ্চে আয়োজিত চিকিত্সা ক্যাম্পে ঢাকার ফিজিও থেরাপিস্ট ডাঃ সুমন দেবনাথ এসব রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। ১৯ আগস্ট আশার উপজেলা ব্রাঞ্চে চিকিত্সা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে আশার দারিদ্র্য বিমোচন ঋণ কর্মসূচি ও চিকিত্সা সেবার প্রশংসনীয় দিক তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ আব্দুল হাই, ফিজিও থেরাপিস্ট ডাঃ সুমন দেবনাথ, আশার উপজেলা আর এম আইয়ুব আলী, উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার কামাল হোসেন, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমদ প্রমুখ।