ডুমুরিয়ায় কৃষকদের অনুদান বিতরণ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:৪১
কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের শোলগাতিয়া ব্লকের ৬১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ব্র্যাক সংস্থা কর্তৃক ১ লাখ ৫৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে সংস্থার উপজেলা কার্যালয়ে চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার উপজেলা ব্যবস্থাপক মিতালি আক্তার। সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিপংকর বিশ্বাস, উপ-পরিচালক কৃষি সমপ্রসারণ অধিদপ্তর খুলনা আব্দুল আজিজ, সংস্থার সিনিয়র কর্মকর্তা কৃষিবিদ হাফিজুর রহমান, জেলা কর্মকর্তা আব্দুল আওয়াল চৌধুরী, নিখিলেশ কুমার দে, মাসুমা আক্তার, পূর্ণিমা দাস, মেহেরি তাজ, আমিনুল ইসলাম ও ইফতেখার আহম্মেদ প্রমুখ।