ফরিদপুরে মূক-বধিরদের মাঝে চাল বিতরণ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:৪২
ফরিদপুর সদর উপজেলায় বাংলাদেশ মূক-বধির প্রতিবন্ধী উন্নয়ন ও কল্যাণ সংস্থার পক্ষ থেকে দরিদ্র ও অসহায় ২শ’ ৪৮ জন প্রতিবন্ধীর মধ্যে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ফরিদপুর শহরের চকবাজারস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি শামসুল ইসলাম আল বরাটী ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মোল্যাসহ অন্য কর্মকর্তাগণ প্রতিবন্ধীদের হাতে বরাদ্দকৃত চাল তুলে দেন।