পীরগঞ্জে আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পের কর্মশালা

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:৪২
গতকাল বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় ও পীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠনের আয়োজনে ‘ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সুষ্ঠু সেবা নিশ্চিতকরণ’ শীর্ষক কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী এবং বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম।