মেলান্দহে মত্স্য উপকরণ বিতরণ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:৪২
জামালপুরের মেলান্দহে খাঁচায় মত্স্য উপকরণ ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ২৫ আগস্ট ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান, নূরুজ্জামান চৌধুরী, বণিক সমিতির সভাপতি বে-নজির আহাম্মেদ তালুকদার, আহছানিয়া মিশনের সমন্বয়ক মনোয়ার হোসেন, সিএমও শাহানা পারভীন, ফিল্ড ফেসিলিটেটর মিজানুর রহমান, আরিফা বেগম, আ:আহাদ, সাপোর্ট স্টাফ ওবায়দুল হক প্রমুখ। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় উপজেলার ১শ’৩জন হতদরিদ্র মহিলাদের মাঝে প্রায় ৪ লাখ টাকা এবং জাল বিতরণ করা হয়।