অর্চন বড়ুয়া পুজন
অর্চন বড়ুয়া পুজন ঢাকা ক্যামব্রিয়ান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে রামু উপজেলা নিবাসী কৃষি ব্যাংকের কর্মী কিশোর বড়ুয়া এবং পল্লী বিদ্যুত্ বিভাগের কর্মী স্বপ্না বড়ুয়ার বড় ছেলে।
স্নিগ্ধা সাহা
স্নিগ্ধা সাহা এইচএসসি পরীক্ষায় বাগেরহাটের ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ফকিরহাটের কাঠালডাঙ্গা গ্রামের লক্ষ্মণ সাহা ও কাজড়ীর মেয়ে।
মাহফুজা জামান
মাহফুজা জামান এইচএসসি পরীক্ষায় বাগেরহাটের ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ফকিরহাটের সোনাখালী গ্রামের হাজী মনিরুজ্জামান ও এলিজা জামানের মেয়ে।
