সাফের আট দলে ছয় বিদেশি কোচ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:০৩
এবারের অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপে শুধু খেলোয়াড়দেরই লড়াই হবে না। একই সাথে কোচরাও লড়বেন। মাঠের বাইরে কোচরা ভীষণ ব্যস্ত। কারণ এই সাফের পর কখন কার চাকরি যাবে তার কোনো নিশ্চয়তা নেই। আট দেশের মধ্যে আফগানিস্তান আর পাকিস্তান ছাড়া বাকি ছয় দেশের কোচই বিদেশি। তারাও চুলচেড়া বিশ্লেষণ করতে গিয়ে দল নিয়ে মাথা ঘামিয়ে শেষ হচ্ছেন। এভারেষ্টের দেশে এসে পাহাড় দেখারও সময় নেই কারো। বাংলাদেশ ও ভারতের কোচ ডাচ, মালদ্বীপে আছেন হাঙ্গেরিয়ান, শ্রীলংকার কোচ ব্রাজিল থেকে আসা, ভুটানের কোচ জাপানি, আর স্বাগতিক নেপালের কোচ যুক্তরাষ্ট্র থেকে এসেছেন।