চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের অনুষ্ঠান

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:২৯
“চিত্র গীতি সুর ও ছন্দে বিকশিত হোক শৈশব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের দীপশিখার উদ্যোগে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলা এবং রাজশাহী জেলার তানোর উপজেলার শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিবন্ধী শিশুরাও অংশগ্রহণ করে। জেলা ব্র্যাক প্রতিনিধি ডি এম মোতারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আখতারুজ্জামান, বিশেষ অতিথি নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক ড. মাযহারুল ইসলাম তরু, অধ্যাপক সিরাজুল ইসলাম, মুহিত কুমার দ্যা, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক-বিপিএস, মো. আজিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক এডিপি, মো. মফিজুর রহমান এবং এলাকা ব্যবস্থাপক-বিপিএস, মো. আব্দুল মোতালেব প্রমুখ। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।