মৌলভীবাজারে ছাত্র হত্যার বিচার দাবি

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৩
শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজারের মেধাবী ছাত্র এইচএসসি পরীক্ষার্থী রাজা মিয়া হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করে ছাত্রছাত্রীরা। প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা রাজা মিয়ার হত্যার একমাত্র আসামি পারভেজের ফাঁসি দাবি করেন। এর আগে কলেজ থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে যোগ দেন। জানা যায়, চলতি বছরের ২ মার্চ শহরের বড়কাপন এলাকায় ক্রিকেট খেলার মাঠে রাজা মিয়াকে ক্রিকেটের ষ্ট্যাম্প দিয়ে উপর্যুপরি আঘাত করে পারভেজ আহমদ। রাজা মিয়া তার ক্রিকেট খেলার স্ট্যাম্প চাওয়ার কারণে পারভেজ আহমদ এ ঘটনা ঘটায়।