বেনাপোল-যশোর সড়কের নাভারন সাতক্ষীরা মোড়ে এসপি গোল্ডেন লাইন পরিবহন কাউন্টার থেকে বৃহস্পতিবার রাতে ৩টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মতিউর রহমান জানান, ব্যবসায়ীদের একটি চক্র কয়েকটি অস্ত্র নিয়ে নাভারন এসপি গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে অবস্থান করছে এ ধরনের সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি চালের বস্তার ভিতর থেকে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
