স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নবগঠিত ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজি) মো. খায়রুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঐ বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল ইসলাম নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন যাবত্ ইভটিজিং করে আসছিল। নিরুপায় হয়ে ঐ ছাত্রী বিষয়টি তার অভিভাবকে জানায়। অভিভাবকরা স্কুলে এ ঘটনার বিচার দাবি করলে বুধবার স্কুল ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় সহকারি শিক্ষক খায়রুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে।
