সিলেটের বিশ্বনাথে ‘বাসিয়া’ নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নতুনবাজারস্থ মাছ বাজার প্রাঙ্গণে এলাকার ৭২ গ্রামবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ সভা করেন ‘মাছ বাজার রক্ষা কমিটি’র নেতৃবৃন্দ।
কমিটির আহবায়ক ময়না মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রবীণ ব্যক্তিত্ব আব্দুর রহিম মেম্বার, আব্দুল মন্নান মেম্বার, আব্দুল গণি (কনু মাস্টার), ইরন মিয়া মেম্বার, নুরুল হক মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম, নতুনবাজার বণিক সমিতির যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান রিয়াজ, মাছ বাজার পরিচালনা কমিটির সভাপতি রিয়াজউদ্দিন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান।
