দাউদকান্দিতে দুই ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৯
ঢাকা থেকে ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস গতকাল শুক্রবার দাউদকান্দি উপজেলার রাবেয়া সিএনজি পাম্প থেকে হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে। গাড়িটি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ রইস উদ্দিন জানান, ঢাকার মোহাম্মদপুর থেকে একদল ছিনতাইকারী ভাড়া করার কথা বলে গাড়িটি নারায়ণগঞ্জের ভুলতায় নিয়ে আসে। ছিনতাইকারীরা সেখানে চালককে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে দেয়। টহল পুলিশকে জানানো হয় দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বিশ্বরোডে সংকেত দিলে রাবেয়া সিএনজি পাম্পে গাড়িটি রেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।