বেলকুচি, দাউদকান্দি ও গৌরীপুরে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বেলকুচি (সিরাজগঞ্জ)
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দুই গ্রামবাসীদের মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত ২০-২৫টি বাড়ি-ঘর ভাংচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দাউদকান্দি (কুমিল্লা)
দাউদকান্দি-গোয়ালমারী সড়কে পৌরকর আদায় নিয়ে গতকাল শুক্রবার এক সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। পৌর চেয়ারম্যান ও কাউন্সিলরদের অগোচরে অতিরিক্ত কর আদায়কারী ও সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গৌরীপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপতালে এক প্রসূতি রোগীকে নিয়ে যাওয়ার পথে বাসকে সাইড না দেয়ায় বাসের চালক অ্যাম্বুলেন্স ভাংচুর ও চালককে মারধর করেছে। গত বৃহস্পতিবার গৌরীপুর-কলতাপাড়া সড়কের গৌরীপুর উপজেলার তাতকুড়া বাজারে এ ঘটনা ঘটে।
