দুই বেড়াল ছানার কারণে নিউইয়র্কের দুই সাবওয়ে বন্ধ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৬
অনেক দেশে অনেক সময় মানুষের জীবনের মূল্য দেয়া হয় না। আবার কিছু দেশে পশুপাখির জীবনের মূল্যও সর্বাধিক। আর এটা বোঝা যায়, যুক্তরাষ্ট্রে দুটি বেড়াল-ছানা উদ্ধারে কর্মচারীদের মহাকর্মযজ্ঞ দেখে। এদের উদ্ধারে দেশটির সবচেয়ে বড় সাবওয়ে রেলস্টেশন দুই ঘন্টা বন্ধ রাখা হয়! গত বৃহস্পতিবার ব্রুকলিনে রেলের সাবওয়ে স্টেশনে এসে এক নারী জানান, সাবওয়েতে কালো ও ধুসর রঙের তার দুটি বেড়ালছানা হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে কর্মচারীরা খোঁজ শুরু করে। রেলের দুই পাশের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এক ঘন্টার বেশি বিচ্ছিন্ন থাকে। কেবল বিদ্যুত্ বিচ্ছিন্ন করেই ক্ষান্ত হয়নি কর্মচারীরা। বিপদের আশঙ্কায় নিউইয়র্কের বৃহত্ সাবওয়ে এই দুটি স্টেশন দুই ঘন্টার জন্য বন্ধ রাখা হয়! বিস্ময়কর বটে। আর এখবর চলে যায় রেল নিয়ন্ত্রণকারী অফিসেও। চালকদের জানিয়ে দেয়া হয়, রাস্তায় কোনো বিড়ালছানা ঘোরাঘুরি করতে দেখলেই রেল থামাতে। অবশেষে প্রায় সাত ঘন্টা কর্মচারীদের মহত্ চেষ্টার ফল পাওয়া যায়। উদ্ধার হয় বিড়ালছানা দুটি! এই উদ্ধার অভিযান করতে গিয়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।