ভুল ব্যক্তি গ্রেফতার করার খেসারত

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৬
ভুল করলে মাশুল দিতে হবে এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু ভুলের মাত্রা কতটুকু। আর এটা দেশ, কাল পাত্রভেদে ভিন্নতা লক্ষ্য করা যায়। কারন আইন মানার ভিন্নতা। আর তাই যুক্তরাষ্ট্রে ভুল করে একজনকে গ্রেফতার করায় প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে পুলিশকে! ওয়াশিংটনে সিয়াতলের একটি আদালতে ডোনাল্ড প্রাটের (৭৬) আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাকে পেট্টোল গাড়িতে দুই ঘন্টা ঘোরানো হয়েছে এবং তাকে থানায় বিশ্রাম কক্ষে বিশ্রাম নিতে দেয়া হয়নি। তবে পুলিশ বলেছে, তাকে মাত্র আধা ঘন্টার জন্য গাড়িতে ঘোরানো হয়। আইনজীবী জানান, তার মক্কেল বধির! তাই তাকে গ্রেফতারের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে পুলিশের। যদিও পুলিশ এটা অস্বকীকার করেছে এবং ভুলবশত: তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে। পরে গ্রেফতারে প্রাটের মর্যাদাহানির জন্য পুলিশ সাড়ে বাষট্টি হাজার মার্কিন ডলার দিতে সম্মত হয়।