কুমিল্লা শিক্ষা বোর্ড

এইচএসসি’র পুনঃনিরীক্ষণ ফলাফল ১০ সেপ্টেম্বর

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৬
কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার পুন:নিরীক্ষণ ফলাফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশিত হবে। আবেদনের প্রেক্ষিতে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর খাতা পুনঃনিরীক্ষণ করা হচ্ছে। বোর্ড সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয়ে ১৭ হাজার ৭৬২টি খাতা পুন:নিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে।