আজকের রাশিফল

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ১৯:২৯
আজ ১৭ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৪ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা ১ ও ৫ । শুভবার রবি ও বুধবার। শুভ রত্ন : রুবী ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী। সহজেই জ্ঞান অর্জন করতে পারেন। আপনার মন অনুধ্যান করতে ভালোবাসে, শিখতে চায় প্রকুতির কাছ থেকে। আপনি পরিশ্রমী ও অধ্যবসায়ী। আপনার কথা বলার ক্ষমতা আছে। আপনি অনেক কিছু করতে চাইবেন। প্রচুর সম্পত্তি লাভে সচেষ্ট হবেন কিন্তু মধ্যবয়সের পূর্বে ঠিকভাবে কিছু হতে চাইবে না। এ সময় আপনি সহজেই অস্থির ও বিক্ষুদ্ধ হয়ে উঠবেন। আপনাকে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে নিজস্ব পরিকল্পনা দৃঢ়তার সাথে বাস্তবাযিত করতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জেনারেল ওসমানী, মোস্তফা মনোয়ার, এডগার রাইস বরো, রসায়নবিদ কার্ল ফকার্স, লিলি টমলিন, গবেষক আলী-আহমেদ, চিত্রশিল্পী ইয়াসু কুনিওসি, জনাবুল ইসলাম, মাহমুদ শফীক, ড. আহমদ শরীফ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। পরিশ্রমের আশানুরূপ ফল নাও পেতে পারেন। কোন সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। আপনজন কারো সাফল্যে আনন্দ পেতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করলে ভালো করবেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সুনাম ও সাফল্য বৃদ্ধি পাবে। পাওনা টাকা সবটা আদায় না হওয়ার সম্ভাবনাই বেশী। মন দুশ্চিন্তা গ্রস্ত হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ আজ কারো উপকারে প্রবৃত্ত হতে পারেন। পরোপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বেকারদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বাড়ীতে কারো অসুস্থতার জন্য মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। স্বামী বা স্ত্রীর সাথে কোন ব্যাপারে মতনৈক্য দেখা দিতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূলে থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক প্রয়োজনে ঋণগ্রস্ত হতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হবে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পরোপকারের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কারো আচরণে শুদ্ধ হতে পারেন। নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। তথ্য বিভ্রান্তি এড়িয়ে চলুন। যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তিবোধ করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। এজেন্সি ব্যবসায় কিছুটা লাভবান হতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আবেগ সংযত রাখার চেষ্টা করুন। জেদের বর্শবর্তী হয়ে কোন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যের কোন অপকর্মের দায় নিজের উপর বর্তাতে পারে। প্রয়োজনে গুরু স্থানীয় কারো পরামর্শ নিন। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিপরীত লিঙ্গের থেকে দূরে থাকার চেষ্টা করুন। অন্যথায় কোন ধরনের অনর্থ ঘটতে পারে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্ম উন্নতির সুযোগ পেতে পারেন। পুরানো কোন যোগ যোগ কাজে লাগাতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। খুচরো ব্যবসায়িদের দিনটি শুভ নয়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ আজ নতুন কোন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো সাথে মতনৈক্য দেখা, দিতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ গুরুত্বপূর্ণ কোন দ্বায়িত্ব গ্রহণ ঠিক হবে না। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। চাকরি স্থলে সুনাম বৃদ্ধি পেতে পারে। তবে পদোন্নতি বাধাগ্রস্ত হবার আশংকা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে।