ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী ২য় সিএসই ফেস্টিভ্যাল শেষ হয়েছে গতকাল ৩১ আগস্ট। গত ৩০ আগস্ট ফেস্টিভ্যালের উদ্বোধন করেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার ও ডব্লিউইউবি’র কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী। উক্ত ফেস্টিভ্যালে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। ফেস্টিভ্যালে আইসিটি মেলার পাশাপাশি ছিল ঢাকা শহরের বিভিন্ন কলেজের অংশগ্রহণে আইসিটি বিতর্ক, গেমিং কনটেস্ট, ফায়াফক্স অপারেটিং সিস্টেম ও ওপেন সোর্সের উপর কর্মশালা প্রভৃতি।
