গ্লোবাল ব্র্যান্ড অংশ নিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সিএসই ফেস্টিভ্যালে

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ১৯:৩৩
গত ৩০ আগস্ট থেকে ওর্য়াল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ধানমন্ডিস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘সিএসই ফেস্টিভ্যাল’। এই উত্সবে গ্লোবাল ব্র্যান্ড তাদের পান্ডা সিকিউরিটি পণ্য নিয়ে অংশগ্রহণ করছে। প্রদর্শণীতে পান্ডা সিকিউরিটি পণ্যের স্টল থেকে পান্ডা ইন্টারনেট সিকিউরিটি কেনার সুযোগ ছিল ৮৫০ টাকায়। সাথে উপহার হিসেবে ছিল ব্যাকপ্যাক এবং টি-শার্ট। পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা।