প্রিয় শিক্ষার্থীরা আজ ইসলাম নৈতিক শিক্ষার কুরআন মাজিদ শিক্ষা অধ্যায়
থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো
সংক্ষেপে উত্তর দাও
প্রশ্ন:কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ?
উত্তর: কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য চারটি।
প্রশ্ন:মাখরাজ কয়টি ?
উত্তর: মাখরাজ সতেরটি
প্রশ্ন:কণ্ঠনালির হরফ কয়টি?
উত্তর: কণ্ঠনালির হরফ ছয়টি।
প্রশ্ন:যাল,ছা কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর:জিহবার অগ্রভাগ সামনের ওপরের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয়।
প্রশ্ন:ওয়াও,বা,মিম কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর:দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়।
প্রশ্ন:কুরআন মাজিদ কার কালাম ?
উত্তর: কুরআন মাজিদ আল্লাহ তায়ালার কালাম।
প্রশ্ন:কালাম অর্থ কী ?
উত্তর: কালাম অর্থ বাণী।
প্রশ্ন: সর্বশেষ আসমানি কিতাব কোনটি?
উত্তর: কুরআন মাজিদ ।
প্রশ্ন:কে সর্বশেষ নবি ও রসুল ?
উত্তর:মহানবি (স) ।
প্রশ্ন:কুরআন মাজিদের হেফাজতকারী কে?
উত্তর: কুরআন মাজিদের হেফাজতকারী আল্লাহ।
প্রশ্ন:করআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি ?
উত্তর:করআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য চারটি।
প্রশ্ন:কুরআন মাজিদের ভাষা কী ?
উত্তর: কুরআন মাজিদের ভাষা আরবি।
প্রশ্ন:মাখরাজ,ইদগাম,গুন্নাহ ইত্যাদি আলোচনা করা হয় কোথায় ?
উত্তর:মাখরাজ,ইদগাম,গুন্নাহ ইত্যাদি আলোচনা করা হয় তাজবিদে।
প্রশ্ন:আরবি হরফ উচ্চারণের স্থানকে কী
বলে ?
উত্তর: আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
প্রশ্ন: আরবি বর্ণ কয়টি ?
উত্তর: আরবি বর্ণ ২৯টি।
প্রশ্ন:আরবিতে মাখরাজ কয়টি ?
উত্তর: আরবিতে মাখরাজ ১৭টি।
প্রশ্ন:বিরাম চিহ্নকে আরবিতে কী বলে?
উত্তর: বিরাম চিহ্নকে আরবিতে ওয়াক্ফ বলে।
প্রশ্ন:কুরআন মাজিদে সর্বপ্রথম ওয়াক্ফ কে ব্যবহার করেন ?
উত্তর: আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে তাইফুর।
প্রশ্ন: কী ব্যবহার করে গুন্নাহ উচ্চারণ করা হয় ?
উত্তর: নাক ।
প্রশ্ন:গুন্নাহর হরফ কয়টি ?
উত্তর: গুন্নাহর হরফ ২টি।
প্রশ্ন: সুরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয় ?
উত্তর: সুরা কুরাইশ মক্কায় অবতীর্ণ হয়।
প্রশ্ন:সুরা কুরাইশের আয়াত সংখ্যা কতটি ?
উত্তর: সুরা কুরাইশের আয়াত সংখ্যা ৪ টি।
প্রশ্ন: আল্লাহ পাক কুরআন মাজিদে কী ঘোষণা করেছেন ?
উত্তর: মানুষের ভালো হওয়ার ও কল্যাণ লাভের সব কথা,সব নিয়ম-নীতি।
প্রশ্ন: মহানবি (স) এর সাথীরা পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন কেন ?
উত্তর:কুরআনে যে নির্দেশ রয়েছে তা পুরোপুরি মেনে চলতেন আর যা করতে নিষেধ করা হয়েছে তা সম্পূর্ণভাবে পরিহার করতেন।
