গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২০:১৮
দুই চাকার বাহন হিসেবে মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রণ এমনিতেই কঠিন একটি কাজ। তার উপর এই মোটরসাইকেল চালানোর কাজটি যদি সমাধা করতে হয় বরফাচ্ছাদিত কোনো রাস্তা কিংবা ঠাণ্ডায় জমে যাওয়া কোনো লেক বা নদীর পানিতে তাহলে তো কথাই নেই। যদিও অন্য সবার কাছে যেটি কঠিন সেই কঠিন কাজটি সবার চাইতে ভালোভাবে করে দেখিয়েই কিছুদিন আগে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন আমেরিকার অধিবাসী রায়ান সুচানেক। আর তার কীর্তিটি হলো আমেরিকার উইসকনসিনের লেক কসকনোং এ ঘণ্টায় ১৭৪.৬১ কিলোমিটার বা ১০৮.৫ মাইল বেগে মোটরসাইকেল চালানোর মাধ্যমে বরফে সবচেয়ে বেশি গতিতে এ ধরনের বাহন চালনার রেকর্ড গড়া।