জোকস

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২০:১৮
++ এক লোক তার স্ত্রীর ব্যাপারে বেশ চিন্তিত হয়ে ডাক্তারের কাছে গেলেন। :ডাক্তার সাহেব আমার স্ত্রীর বোধ হয় কানে শোনার সমস্যা আছে। আমি যেই প্রশ্নই করি না কেন সে কোনো জবাব দেয় না, মনে হয় যেন শুনতেই পায় না। :দেখুন পরীক্ষা না করেই তো আর অবস্থা বোঝা যায় না। আপনি এক কাজ করুন। আজ বাসায় যেয়ে তার থেকে অন্তত পনের হাত দুরে দাঁড়িয়ে যে কোনো একটা প্রশ্ন করবেন, সে শুনতে না পেলে আরেকটু কাছে যেয়ে আবার একই প্রশ্ন করুন। এভাবে সে না শোনা পর্যন্ত বলতে থাকুন। তারপর কাল এসে আমাকে জানিয়ে যাবেন। ভদ্রলোক বাড়ি ফিরে দেখলেন স্ত্রী রান্নাঘরে কাজ করছে। তিনি দরজার কাছ থেকে জানতে চাইলেন রাতের খাবার কী? কিন্তু স্ত্রীর কাছ থেকে কোনো জবাব পেলেন না। তিনি রান্নাঘরের কাছে গিয়ে আবারও জানতে চাইলেন রাতে সে কী রান্না করছে। এবারও কোনো জবাব নেই। লোকটি এবার তার স্ত্রী থেকে মাত্র দু হাত দূরে দাঁড়িয়ে একই প্রশ্ন করলেন। কিন্তু তবু স্ত্রীকে কোনো জবাব না দিতে দেখে তিনি চিন্তিত হয়ে একদম তার কানের কাছে গিয়ে আবার একই প্রশ্ন করলেন। এবারে স্ত্রী ঘুরে দাঁড়িয়ে রাগী ভঙ্গিতে বলল, ‘চতুর্থ এবং শেষবারের মতো বলছি, রাতের খাবার মুরগি ও ডিম ভুনা।’ ++ দুই বেকার বন্ধুর দেখা হলো রাস্তায়। :কিরে তোর খবর কী? :ভাবছি একটি গাড়ি কিনব। চাকা ঘুরালেই পয়সা। :তাহলে এত টাকা গাড়ি কেনার দরকার কী? একটা চাকা কিনে বসে বসে ঘুরালেও তো পারিস! ++ বাবা তার পাজী দুই ছেলেকে ডেকে বললেন, ‘এখন থেকে যে তোমাদের মায়ের সব কথা শুনবে, মাস শেষে তার জন্য একটা পুরস্কার থাকবে।’ এই শুনে বড় ভাই হেসে ছোট ভাইকে বলল, ‘চল খেলতে যাই, এই পুরস্কারের জন্য বাবার চেয়ে যোগ্য কেউ নেই!’