স্নোডেনের ফাঁস করা নথি ধ্বংস করতে নিউইয়র্ক টাইমসকে অনুরোধ

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২১:৫১
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও তার সহযোগী ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সম্পর্কিত যেসব নথি এডওয়ার্ড স্নোডেন ফাঁস করেছিল নিউইয়র্ক টাইমসের কাছে রক্ষিত সেসব নথির কপি নষ্ট করে ফেলতে পত্রিকাটিকে অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য সরকার। শুক্রবার ওয়াশিংটন ডিসির ব্রিটিশ দূতাবাসের এক কর্মকর্তা টাইমসের কার্যনির্বাহী সম্পাদক জিল এন্ডারসনের সঙ্গে দেখা করে নথির কপি ধ্বংস করে ফেলার জন্য অনুরোধ জানান।— খবর রয়টার্সের। নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের এক কর্মকর্তা জানান, নিউইয়র্ক টাইমস কি পদক্ষেপ নিচ্ছে অর্থাত্ এই অনুরোধের পর অগ্রগতি জানতে নিয়মিত খোঁজ-খবর রাখবে যুক্তরাজ্য। তবে নিউইয়র্ক টাইমসের মুখপাত্র জানান এ ব্যাপারে তারা কোন মন্তব্য করবে না।