বাংলাদেশ সরকার নিউজিল্যান্ডের ফন্টেরা কোম্পানির গুঁড়োদুধ চট্টগ্রাম কাস্টমসকে ছাড় না করার নির্দেশ দিয়েছে। গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম কাস্টমস এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে। কাস্টমসের সংশ্লিষ্ট গুঁড়োদুধ ছাড়করণ শাখার সহকারী কমিশনার সাইফুল ইসলাম ইত্তেফাককে জানান, ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা ছাড়া উল্লেখিত পণ্য ছাড় করা হবে না।
নিউজিল্যান্ডের গুঁড়োদুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান ফন্টেরার দুধে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং উচ্চমাত্রার নাইট্রেট পাওয়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি চীন তাদের দেশে ফন্টেরার গুঁড়োদুধ নিষিদ্ধ করে। পরে শ্রীলংকাও পরীক্ষায় করে ফন্টেরার দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়া পায়। গণমাধ্যমে এ সংবাদ প্রচারের পর বাংলাদেশ সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করলো।
ফন্টেরার পক্ষ থেকে ইতিমধ্যে তাদের দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
