যাত্রাবাড়ীর ক্ষতিগ্রস্ত মসজিদ অন্যত্র পুনঃনির্মাণের আশ্বাস এলজিআরডি প্রতিমন্ত্রীর

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৩৮
এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক যাত্রাবাড়ী চৌরাস্তাস্থিত ‘মসজিদ এ মুনির’ গত বৃহস্পতিবার পরিদর্শন করেন। তিনি ফ্লাইওভার নির্মাণকালে ক্ষতিগ্রস্ত মসজিদটি পার্শ্ববর্তী স্থানে পুনঃনির্মাণের আশ্বাস দেন। এলাকাবাসীর পক্ষে মসজিদ কমিটির সভাপতি, আর কে চৌধুরী শতবর্ষের পুরনো এই মসজিদটি বৃহত্তর পরিসরে যাত্রাবাড়ী চৌরাস্তার উত্তর-পূর্বদিকের মাঠে পুনঃস্থাপনের দাবি জানালে প্রতিমন্ত্রী এই আশ্বাস দেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, এলজিআরডি সচিব আবু আলম মো. সাইদ খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি