মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৩৮
মোহাম্মদ জাহাঙ্গীর খান কেমি সাইন্টিফিক, দেলওয়ার কমপ্লেক্স, হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকার সত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ । এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও শুভানুধায়ীদের কাছে তার রুহের মাগফেরাত কাময়নায় দোয়া চেয়েছেন। কামরুল ইসলাম সিদ্দিকী এলজিইডি’র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী, সাবেক সচিব, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। তিনি, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও কর্মদক্ষতার স্বাক্ষর রাখেন। প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।