নাঙ্গলকোটে গ্যাস চাই

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪০
কুমিল্লা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলার নাম নাঙ্গলকোট। ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথে নাঙ্গলকোটের ওপর দিয়ে যেতে হয়। এছাড়া সড়কপথে নোয়াখালীসহ বিভিন্ন স্থানে যেতেও নাঙ্গলকোট উপজেলার ওপর দিয়ে যেতে হয়। নাঙ্গলকোট উপজেলায় রয়েছে একটি পৌরসভা, অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস-আদালত, ২টি রেলস্টেশন, মানসিক হাসপাতাল ইত্যাদি। বাখরাবাদ থেকে নাঙ্গলকোটের বুক চিরে গ্যাস সংযোগ ফেনী গেলেও গ্যাস সংযোগ পায়নি নাঙ্গলকোটের ৪ লাখ জনগণ। এ পর্যন্ত বহুবার প্রতিশ্রুতি দেয়া হয়েছে নাঙ্গলকোটে গ্যাস সংযোগ দেয়ার ব্যাপারে, কিন্তু এখন পর্যন্ত নাঙ্গলকোটবাসীর ভাগ্যে আশার আলো ফোটেনি। তাই অবিলম্বে নাঙ্গলকোটে গ্যাস সংযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি। আজিম উল্যাহ হানিফ, প্রথম বর্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা